০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর থানার নতুন অফিসার্স ইনচার্জ সাইদুর রহমান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর থানার নুতন অফিসার্স ইনচার্জ হিসেবে  (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সায়েদুর রহমান। 

বুধবার রাতে তিনি ওসি এ কে এম মিজানুল হকের স্থলাবিশক্ত হয়ে দায়িত্ব বুঝে নেন।এর আগে সায়েদুর রহমান টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ  (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সাইদুর রহমান ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সিস্টোর গ্রামের মোহাম্মদ হাতেম আলীর ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী সাইদুর রহমান ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। 

অফিসার্স ইনচার্জ হিসেবে এর আগে তিনি ঢাকার নবাবগঞ্জ ও রামপুরা থানার অফিসার্স ইনচার্জ  (ওসি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যাক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। 

এদিকে এ কে এম মিজানুল হককে বদলি করে টাঙ্গাইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছেন বলে জানা গেছে।

মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদানের পর মো. সাইদুর রহমান মির্জাপুর থানা এলাকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি