১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাকের ধাক্কায় শিশুসহ ২যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাট বাইপাস নামক স্থানে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার(২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম- পরিচয় জানা যায়নি। 

সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়া আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক মহাসড়কের করটিয়ার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা ফেঁটে হয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অপর একটি আসবাবপত্র বোঝাই মিনিট্রাকের সাথে ওই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মিনিট্রাকে থাকা শিশুসহ দুইজন নিহত এবং মিনিট্রাকের চালক আহত হন। পরে খবর পেয়ে আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন, নিহতদের মধ্যে এক কন্যা শিশু ও পুরুষ রয়েছে। নিহত ওই মেয়ে শিশুর বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর হবে। দূর্ঘটনার কবলিক গাড়ি দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অপর চালক পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি