১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নৌকার মনোনয়ন বঞ্চিত ৪ নেতার স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ৪ নেতা এ আসনের স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন। তারা নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ামর‌্যান মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাক মার্কা প্রতীককে সমর্থন দিয়েছেন। 

সোমবার বিকেলে এ উপলক্ষে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আয়োজিত জনসমাবেশ থেকে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন ঘোষণা করেন। এ আসনে নৌকার মনোনয়ন চেয়ে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ড. মেজর (অব:) আব্দুল হাফিজ, কার্যনির্বাহী সদস্য রাফিউর রহমান ইউসুফজাই সানি। তবে নৌকার মনোয়ন পান বর্তমান সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ। এতে ক্ষুব্দ হয়ে মনোনয়ন বঞ্চিত ওই চার নেতা স্বতন্ত্র প্রার্থী তিন বারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন করেন। 
 
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তৃতা করেন স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু ছাড়াও বক্তৃতা করেন মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ড. মেজর (অব:) আব্দুল হাফিজ, কার্যনির্বাহী সদস্য রাফিউর রহমান ইউসুফজাই সানি। 

আরও বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা মীর দৌলত হোসেন বিদ্যুৎ ও উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেটের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির। 

জনসমাবেশে এ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও শতশত সাধারণ মানুষ যোগদান করেন।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি