০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিজয় দিবসে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরে ৫ হাজার বন্যপ্রাণী প্রদর্শন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

এশিয়া উপমহাদেশের ব্যতিক্রমী ও অন্যতম জাদুঘর টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘর। সেতু পূর্বের এই জাদুঘরে দেশি-বিদেশী প্রায় ৫ হাজারের অধিক বন্যপ্রাণীর সংরক্ষণ করা হয়েছে। এসব বন্যপ্রাণী দেখতে জাদুঘরে প্রবেশ করতে টিকিট লাগলেও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিশু ও কিশোরদের জন্য দিনব্যাপি বিনা টিকেট হাজার হাজার বন্যপ্রাণীর সঙ্গে পরিচিত করার সুযোগ দিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। 

দেখা গেছে, বিনা টিকেটে শিশু-কিশোরদের প্রবেশ ফ্রি’র খবরে অভিভাবকসহ পরিবার-পরিজনরা সঙ্গে নিয়ে এসেছেন বন্যপ্রাণীর সঙ্গে পরিচিত করাতে। জাদুঘরের ভেতরে বন্যপ্রাণীর প্রদর্শন ঘুরে ঘুরে দেখছেন। শিশু-কিশোররাও বেশ উচ্ছ্বসিত। 

সিরাজগঞ্জের পৌর শহরের গোয়লার মো. লিটন মিয়া। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি পেয়ে ছেলে-মেয়েসহ পরিবার নিয়ে এসেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব আঞ্চলিক জাদুঘর পরিদর্শনে। তিনি বলেন, এর আগে কখনো এই বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরে আসা হয়নি। এবারই প্রথম আসলাম। জাদুঘরের ভেতরে হাজার হাজার বন্যপ্রাণীর এক সংগ্রহশালা রয়েছে বিষয়টি ভাবতেও পারেনি। শিশুরাও অসংখ্য পশু পাখির সাথে পরিচিত হলো। 

বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরে পরিবারের সাথে ঘুরতে আসা শিশু-কিশোর আরিশা রহমান, জ্যোতি খাতুন ও সাগর হোসেন, মেরাজুল ইসলাম ও জান্নাতুল মাইশাসহ অনেকেই জানায়, এই জাদুঘরের ভেতরে আমরা অনেক কিছু দেখলাম। তার মধ্যে, হরিণ, বক, শিয়াল, সাপ, চিল, দৈত্য শুকুন, কচ্ছপ, বানর, কুমিরসহ অসংখ্য বন্যপ্রাণীর সঙ্গে পরিচিত হতে পেরে আমাদের খুব ভাল লাগছে।

বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর (রক্ষক) জুয়েল রানা জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরে সকল শিশু-কিশোরদের জন্য দিনব্যাপি প্রবেশ উন্মক্ত করা হয়েছে। সকাল থেকে অসংখ্য দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে জাদুঘর পরিদর্শনে আসছেন। এ জাদুঘরে হাজারও বিভিন্ন বন্যপ্রাণীর পরিচিত ও সংরক্ষণসহ ৫ হাজারের অধিক বন্যপ্রাণী রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি