১২:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অসুস্থদের মায়ের মতো সেবা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী : এমপি শুভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন, ছেলে-মেয়ের অসুস্থ হলে মা যেমন ওষুধ খাইয়ে মাথায় জলপট্টি ঢেলে সেবা করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী শতশত মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়ে তেমনি মায়ের মতো সেবা করে যাচ্ছেন। 

শুক্রবার সন্ধায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে অসুস্থ অসহায় মানুষের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবীল থেকে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে ৪৮ জন অসুস্থ অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবীল থেকে বরাদ্দকৃত ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় এমপি শুভ তাঁর বক্তৃতায় বলেন, উপ-নির্বাচনে দেড় বছর আগে এমপি নির্বাচিত হয়ে এ পর্যন্ত ৫ শতাধিক অসুস্থ অসহায় মানুষের চিকিৎসায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবীল থেকে প্রায় সোয়া তিন কোটি টাকার চেক তিনি বিতরণ করেছেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, সদস্য সেলিম সিকদার, কাউন্সিলর আব্দুল জলিল খান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি