০১:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে প্রধান শিক্ষকের বদলি আদেশ বাতিলের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তারের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। 

রোববার(১০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে অভিভাবকরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল ইসলাম, সদস্য শামছুল আলম, অভিবাবক কনা আক্তার, রিনা বেগম প্রমুখ।

বক্তারা বদলিকৃত প্রধান শিক্ষক শারমিন আক্তারের বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। জানা যায়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে প্রধান শিক্ষক শারমিন আক্তারকে অন্যত্র বদলি করা হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিভাবকরা রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকে। পরে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধনে দ্রুত বদলিকৃত প্রধান শিক্ষক শারমিন আক্তারের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান। 

বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বিথী জানান, স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের সঙ্গে তার ফরোয়ার্ডিংয়ে প্রধান শিক্ষকের বদলি হয়েছে। এর বাইরে তিনি কিছু জানেন না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি