১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের জরিমানা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে রোববার(২৬ নভেম্বর) তদারকিমূলক অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করায় খন্দকার ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

জানা যায়, সদর উপজেলার করটিয়া বাজারে খন্দকার ট্রেডার্স নামীয় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অবৈধ প্রক্রিয়ায় নকল আঠা-সুপার গ্লু নিজেরা বোতলজাত করে লেভেল লাগিয়ে বিক্রি করছিল। রোববার অভিযান চালিয়ে খন্দকার ট্রেডার্সকে প্রশাসনিক ব্যবস্থায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম ও জেলা পুলিশ সহায়তা করে। 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে প্রচারণা সহ ব্যবসায়ীদের ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি