১১:৪০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শেখ হাসিনার গলায় যারা গামছা দিতে চায় জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : জোয়াহের এমপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (বাসাইল-সখিপুর-৮) আসনের সংসদ সদস্য এ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের বলেছেন, আজকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা শেখ হাসিনার গলায় গামছা দিতে চায় বাসাইলের জনগণ এই হঠকারী রাজনৈতিক নেতাদের অতিতেও প্রত্যাখান করেছে ভবিষ্যতেও করবে। সম্প্রতি বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়ে যাওয়া বঙ্গবীর কাদের সিদ্দীকী বীর উত্তমের নির্বাচনী জনসভার বত্তৃতাকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা সেই আওয়ামী লীগ যারা বলেছিলাম বীর বাঙ্গালী অস্র ধরো বাঁশের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো, আমরা তারাই যারা বলেছিলাম ভুট্টোর মুখে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো। এই আওয়ামী লীগকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন যে, তারা আওয়ামী লীগ করেন না সেই নব্য স্বৈরাচারের কাছে আর ক্ষমতাও হস্তান্তর করবে না।

গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামায়াতের নৈরাজ্য, অগ্নিকান্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মতিয়ার রহমান গাউসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম প্রমুখ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি