০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শাকসবজির বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে টাঙ্গাইলের সদরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দুপুরে খিদির সরকারী প্রাথমিক বিদ্যালয়, আয়নাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাঘবকররা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের চারশতাধিক শিক্ষার্থীর মাঝে লাউ, শিম, লাল শাক ও পালং শাকের বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান, পাঠাগারের সদস্য সুমন খান, মনসুর হেলাল, শাকিল আহমেদ, সাজ্জাদ হোসেন, হাবিবুর রহমান, সুমন মিয়া, রাকিব হোসেন প্রমুখ।

বাতিঘর আদর্শ পাঠাগার'র প্রতিষ্ঠাতা কামরুজ্জামান বলেন, আমাদের আশেপাশের অনাবাদি জমিতে শাকসবজি চাষ করতে পারলে খুব সহজে যেমন পরিবারের চাহিদা মেটানো সম্ভব হবে সেই সাথে উদ্বৃত্ত সবজি বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হতে পারবো। এ কাজে স্কুলের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করতে আমরা তাদের মাঝে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করছি। যাতে তারা নিজের পরিবারের খাবার নিজেই উৎপাদন করতে পারে এবং সামান্য হলেও জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে।

ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমিনা আক্তার বলেন, বিনামূল্যে শাকসবজির বীজ পেয়ে আমার অনেক ভালো লাগতেছে। এখন আমি এগুলো নিজ হাতে রোপণ করে পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করতে পারবো।

চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আনোয়ার হোসেন বলেন, এটি একটি সময়োপযোগী মহৎ উদ্যোগ। এর ফলে শিক্ষার্থীরা তাদের বাড়ির নিজ আঙ্গিনায় শাক সবজির আবাদে আরো উদ্বুদ্ধ হবে। এ চমৎকার উদ্যোগের জন্য আমি বাতিঘর আদর্শ পাঠাগারকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি