১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সাংবাদিকদের জমজমাট আড্ডা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল প্রেসক্লাব ও ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে শুক্রবার(২৭ অক্টোবর) দিনব্যাপী দেড় শতাধিক সাংবাদিকের জমজমাট আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ওই আড্ডায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি। 

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে অনুষ্ঠিত আড্ডায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিটিভি’র বার্তা সম্পাদক খন্দকার আছাব মাহমুদ আয়োজিত আড্ডায় অন্যদের মধ্যে অনুষ্ঠানিক বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, বাংলাদেশ সম্পাদক পরিষদের আহ্বায়ক ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন, ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি খান মোহাম্মদ সালেক, সহ-সভাপতি জামাল উদ্দিন জামাল, সাধারণ সম্পাদক শাজাহান মিয়া, সাবেক সভাপতি গাফফার মাহমুদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ডক্টর কামরুজ্জামান, আতাউর রহমান আজাদ, খান মোহাম্মদ খালেদ, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। 

আড্ডানুষ্ঠান সঞ্চালনা করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

শুক্রবার সকাল থেকে বিভিন্ন প্রিণ্ট, ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার টাঙ্গাইল প্রতিনিধি, স্টাফ রিপোর্টার এবং ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের দেড় শতাধিক সাংবাদিক জম্পেশ আড্ডায় মেতে ওঠেন। এ সময় একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি পেশাগত কাজের খোঁজখবর নেন। জুম’আর নামাজের পর দেশীয় খাবার দিয়ে আপ্যায়ণ এবং ছবি তোলার মাধ্যমে আড্ডার পরিসমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি