১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা দিলেন আ'লীগ নেতা ইজ্জত আলী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গালের মির্জাপুরে নিজ অর্থায়নে শতাধিক কর্মহীন দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন আওয়ামীলীগ নেতা ইজ্জত আলী জনি।

বুধবার দুপুরে ‘মানবতার হাত’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় উপজেলার তরফপুর ইউনিয়নের খলিয়াজানী, মাঝিপাড়া পালপাড়া ও শীলপাড়ায় তিনি এ খাদ্যসহায়তা দেন। তার দেয়া খাদ্যসহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল,  ৫ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ ও ১ কেজি লবন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা অামিনা পারভীন, সমস্বয়কারী মো: অাশরাফুল ইসলাম, তরফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত মোমেন শাজাহান, ওমর চাঁন সরকার, মুক্তিযোদ্ধা সুনীল দাস, শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক শফি, ছাত্রলীগ নেতা তুষার সরকার, সুকান্ত সরকার প্রমুখ। 

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ও মানবতার হাত সংগঠনের উদ্যোক্তা ইজ্জত আলী জনি জানান, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিগত কয়েক বছর আগে তিনি উদ্যোগ নিয়ে এলাকার যুব সমাজকে সংগঠিত করে ‘মানবতার হাত’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করেন। এই সংগঠনের উদ্যোগে ইতিপূর্বেও কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যস সহায়তা দেয়াসহ সচেতনামূলক কার্য়ক্রম পরিচালনা করা হয়েছে। আজ প্রশাসনের লোকজনের উপস্থিতিতে খলিয়াজানী, মাঝিপাড়া, পালপাড়া ও শীলপাড়ায় কর্মহীন শতাধিক পরিবারে খাদ্যসহায়ত দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি