০৪:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ডিসি কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এসআই (নিঃ)দের ইন-সার্ভিস প্রশিক্ষণ ডিসি কোর্স ২০তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে টাঙ্গাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পিটিসি মাঠে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নজরুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন নারী পুনাকের সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা রোকসানা নুপুর, ডিপুটি কমান্ড্যান্ট আশফাকুল আলম, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নজরুল ইসলাম এনডিসি বলেন, পুলিশ সব সময় সত্যের পথে কাজ করবে। বিভাগীয় ক্যাডেট এসআইদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সহিত অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া ও মাননীয় প্রধানমন্ত্রীর"স্মার্ট বাংলাদেশ" বিনির্মানে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানাই এবং সকলের মঙ্গল কামনা করছি।

২০তম ডিসি কোর্সের কুচকাওয়াজ মাধ্যমে ৬২৩জন বিভাগীয় ক্যাডেট এসআই (নিঃ)গন প্রশিক্ষণ সফলতার সাথে শেষ করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি