০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে যুবলীগ সভাপতিসহ ৪ জন কারাগারে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারিকে মারধরের অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইলের দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ চার জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসমত আরা তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রোববার সন্ধ্যায় ঘাটাইল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও দেওপাড়া শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৩৫), মৃত সাগর সিকদারের ছেলে উজ্জল সিকদার (৪০), মৃত জাফরের ছেলে মো. আলম (৩৮) ও মো. নাজমুল ইসলামকে (২৮)।

জানা যায়, টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জারীকারক মো. মোশারফ হোসেন রোববার বেলা ১১ টায় দেওপাড়ার মো. শামসুল হকের স্ত্রী মোছা. আনোয়ারা বেগমের সমন জারী করার জন্য যাচ্ছিলেন। দেওপাড়া ভাঙা ব্রীজের কাছে পৌঁছালে মোশারফ হোসেনের পথরোধ করে অভিযুক্তরা। মোশারফের কাছে ১০০ টাকা দাবি করলে অস্বীকৃতি জানায়। পরে আব্দুল মতিনের নেতৃত্বে মোশারফ হোসেনকে মারধর করে অভিযুক্তরা। সেখান থেকে উদ্ধার হয়ে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেন মোশারফ। পরে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মো. উজ্জল সিকদার, মো. আলম ও মো. নাজমুল ইসলামকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মো. মোশারফ হোসেন বাদি হয়ে অভিযুক্তদের আসামী করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল আদালত পরিদর্শক মো. তানবীর আহমেদ জানান, আসামীদের ঘাটাইল-বাসাইল আমলী আদালতে উপস্থিত করে জামিন চাওয়া হয়। পরে আদালতের বিচারক ইসমত আরা তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি