১২:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা ট্রাক-মিনি ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সম্প্রতি সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সোবাহান মিয়া বহিরাগতদের নিয়ে বর্তমান সভাপতি- সাধারণ সম্পাদকসহ কার্যাকরী পরিষদের সদস্যদের উপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের নগরজালফৈ নিজস্ব কার্যালয়ে এ জরুরী মত বিনিময় সভার আয়োজন করা হয়।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি  মো. বালা মিয়া। 

সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মাহতাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন,জেলা ট্রাক শমিক ইউনিয়নের কার্যকরী সদস্য মো. আমিনুর রহমান, সহ-সভাপতি মো. ফরহাদ আলী,মো. ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান ছানি, সহ-সম্পাদক জামাল হোসেন ভুয়াপুরী,শহিদুল ইসলাম আনন্দ, কোষাদক্ষ মাহবুব আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফসহ উপজেলা পর্যায়ের সংগঠনের সকল সভাপতি ও সাধারণ সম্পাদকগন।

সভায় বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা ট্রাক-শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মাহতাব একদিনে গড়ে উঠেনি। অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে এবং কাঠখড় পুড়িয়ে তারা আজ এ পর্যায়ে এসেছেন। এছাড়াও নির্বাচনের মাধ্যমে তারা বারবার সভাপতি-সম্পাদক নির্বাচিত হয়েছেন। শ্রমিকদের ভালোবাসা আছে বিধায় তারা বারবার নির্বাচিত হয়েছেন। তাদের উপর বর্বরোচিত এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, সাবেক সাধারণ সম্পাদক সোবাহান মিয়া সংগঠনের ৬০ লাখ টাকা হিসাব-নিকাশ না দিয়ে আতœসাৎ করেছেন। এব্যাপারে আদালতে মামলাও হয়েছেন। বক্তব্য শেষে সভায় সর্ব সম্মতিক্রমে টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য পদ থেকে অভিযুক্ত সাবেক সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এর আগে জেলার বিভিন্ন উপজেলার ট্রাক-শ্রমিক সংগঠন থেকে খন্ড-খন্ড মিছিল নিয়ে ৫ শতাধিক শ্রমিক মত বিনিময় সভায় অংশ নেয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি