১০:১০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ পেলো দুর্বার-২২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ‘বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩’ এ ‘দুর্বার-২২’ শিরোপা জিতেছে। শনিবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত ম্যাচে তারা জলন্ত-২৪ দলকে পরাজিত করে। 

খেলার প্রথমার্ধে জলন্ত-২৪ দলের রিয়াদ একটি গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে দূড়ন্ত-২২ এর গিয়াস গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। এরপর কোন পক্ষই গোল করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে দুরন্ত-২২ পাঁচ গোল এবং জলন্ত-২৪ তিন গোল করে।

সন্ধ্যায় প্রধান অতিথি হিসেব বিজয়ী দলকে ট্রফি প্রদান করেন সুপ্রিম কোর্টের আইনজীবী  ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য মামুনুর রশীদ। অনুষ্ঠানে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, আয়োজক কমিটির চেয়ারম্যান কামনাশীষ শেখর বক্তৃতা করেন। এসময় প্রাক্তন কৃতি ফুটবল খেলোয়াররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিক রহমান বুুলবুল।

প্রসঙ্গত, টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩’ আয়োজন করা হয়। এতে ওই প্রতিষ্ঠানের প্রাক্তন ১৪টি ব্যাচ অংশ নেয়। শুক্রবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ম্যাচের উদ্বোধন করেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। 

এর আগে বুধবার বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহনকারী দলগুলোর জার্সি উন্মোচন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি