০২:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে দূর্গাপুজায় নিরাপদ পরিবেশ রজায় রাখতে মতবিনময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপনে সকল পুজামন্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী এবং সুধিজনদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

রোববার বেলা ১১ টার দিকে মধুপুর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন।

সভায় সনাতনীদের পক্ষ থেকে পুজা উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা বিধানে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক সংশ্লিষ্টদের পক্ষ থেকে  বিশেষ নজরদারি প্রত্যাশা করা হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন। নির্বিঘ্নে পুজা উদযাপনে অতীত বর্তমান পরিবেশ বিশ্লেষণ এবং করণীয় বিষয় উল্লেখ করে বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তৃতা করেন।

এতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসাইন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী,উপজেলা নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জেলা আ’লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান, মধুপুর প্রেসসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম শহীদ, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সহসভাপতি অধ্যাপক যত্নেশ্বর দেবনাথ, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, হিন্দু নেতা আঁখিমল চৌধুরী, অলক কুমার চৌধুরী, শ্রীকুমার গুহ নিয়োগী প্রমুখ বক্তৃতা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি