০৩:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ব্যবসায়ী ছিনতাইয়ে জড়িত র‌্যাবের পরিচয়দাতা দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে র‌্যাবের পরিচয়দাতা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে সাতক্ষীরা ও গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) ময়মনসিংহ থেকে ছিনতাইকারী চক্রের ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২২ আগস্ট দুপুরে মির্জাপুর উপজেলার শুভল্লা থেকে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস থেকে এক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব পরিচয়দাতা ওই চক্রের তিন ছিনতাইকারী। এরপর ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ লাখ টাকা ছিনতাই করে তারা। 

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার কতোয়ালী থানার নারায়নপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে সফর উদ্দিন ইসলাম মুন্না ও কুমিল্লা জেলার হোমনা থানার দরিগাও গ্রামের মোশারফ হোসেনের ছেলে শামীম আহমেদ সবুজ। 

জানা যায়, গত ২২ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার শুভল্যা মসজিদের সামনে দুপুরে প্রাইভেটকারে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি বিনিময় পরিবহনের বাসের গতিরোধ করে। র‌্যাবের কটি পরিহিত ৩ জন ছিনতাইকারী বাসের ভেতর উঠে র‌্যাব পরিচয় দিয়ে হেলাল মোল্লা নামের এক ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে গামছা দিয়ে চোঁখ বেধে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে তাদের  প্রাইভেটকারে তুলে নেয়। এরপর বেদম মারপিট করাসহ হত্যার হুমকি দেয়। এ সময় তার কাছে থাকা ১৯ লাখ ১৯ হাজার ২০০ টাকা ও  দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে জামুর্কী ফ্লাইওভার ব্রীজের উত্তরে ডুবাইল কবরস্থানের পাশে নামিয়ে দেয়। এ ঘটনায় তিনি ২৩ আগস্ট মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ২৪ আগস্ট ময়মনসিংহ থেকে মুন্নাকে আটক করে তিনদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে সাতক্ষীরার দেবহাটা থেকে সবুজকে আটক করা হয়। দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

গ্রেফতারকৃত আসামী শামীম আহমেদ সবুজের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১টি কালো ক্যাপ, ১টি কালো চশমা, ১টি বাঁশের লাঠি, ২টি গামছা, ছিনতাইকৃত ১ লাখ টাকা, ছিনতাইকৃত টাকা দিয়ে নতুন কেনা ১ টি সুজুকি জিক্সার মোটরসাইকেল, ১ টি সিম্ফোনি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদেরকে র‌্যাব সদস্য পরিচয়দাতা ও ছিনতাইয়ের বিষয়ে নিজের দোষ স্বীকার করেছেন। ছিনতাইকৃত বাকি টাকা অন্যান্য সদস্যরা ভাগ করে নেয়। আসামীদের ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। র‌্যাব পরিচয়ে ছিনতাই এর সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি