১১:২৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তত্ত্বাবধায়ক সরকার দিতে এত ভয় কেন : চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আওয়ামী লীগ সরকার যদি বিগত দশ বছরে দেশের এত উন্নয়ন করে থাকে তাহলে আওয়ামী লীগ ও তার মিত্র দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন ? বর্তমানে দেশে ভোটের হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতীক হাতপাখা তৃতীয় অবস্থানে আছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটি বৃহৎ শক্তি হিসেবে প্রকাশ পাবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের সোনার বাংলা কমিনিটি সেন্টারে টাঙ্গাইল সদর উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৃণমুল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার দাবি এখন বিএনপির। তত্ত্বাবধায়ক সরকার অতীতে আপনাদেরও দাবি ছিলো। আমাদেরও আছে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নে আপনাদের এত গড়িমসি কেন ? তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নে গড়িমসি করে দেশটা আপনারা হুমকির মুখে ফেলবেন না।

তিনি আরও বলেন, টাঙ্গাইল একটি বড় জেলা এখানে ইসলাম প্রচারের একটি উর্বর ক্ষেত্র। ইসলামী আন্দোলনেরকর্মীদের টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে।

তৃণমুল প্রতিনিধি সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন- কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেজাউল করিম,টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব আকরাম আলী, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আখিনুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিন্টু প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিম রাজু আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. নাজমুস সাদাত আবির।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি