০১:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৫ দফা দাবি আদায়ে টাঙ্গাইল পিটিআই প্রশিক্ষণার্থীদের অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে দাবি আদায়ের লক্ষে পিটিআই প্রশিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার টাঙ্গাইল প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ক্যাম্পাসে ১২০ জন প্রশিক্ষণার্থী এ কর্মসূচীতে অংশ নেন। ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচীতে বক্তারা ৫টি দাবি তুলে ধরেন। 

এরমধ্যে পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণের সময়কাল ১০ মাসের পরিবর্তে ১২ মাস, দৈনিক প্রশিক্ষণ সময় সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রশিক্ষণ বন্ধ রাখা, প্রশিক্ষণ ও খাবার ভাতাসহ তথ্যপত্র সরবরাহ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেওয়ার দাবি তোলেন।

প্রশিক্ষনার্থী শিক্ষকরা অভিযোগ করেন, চলতি বছরের ১ জুলাই থেকে ১০মাসব্যাপী পরিমার্জিত পিটিটি বা প্রাইমারি টিচারর্স ট্রেনিং (ডিপিএড) মৌলিক প্রশিক্ষণ শুরু করেছে। প্রশিক্ষণটির প্রশিক্ষণ ভাতা, কিট এ্যালাউন্স, তথ্যপত্র সরবরাহ যাবতীয় সুযোগ সুবিধা অস্পষ্ট রয়েছে। এই ৫ দফা দাবি আদায়ে আমরা অবস্থান কর্মসূচী করছি। দ্রুত এর সমাধান না হলে আমরা মানববন্ধনসহ পরবর্তী জোড়ালো পদক্ষেপ নেব। ২০২২ সাল পর্যন্ত পিটিআই প্রশিক্ষণে যেসব সুযোগ সুবিধা ছিল ২০২৩ সালের প্রশিক্ষণে সেসব সুযোগ সুবিধা অস্পস্ট। প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের মধ্যে বৈষম্য বন্ধে জোড় দাবি তোলেন প্রাথমিক শিক্ষকরা।

অবস্থান কর্মসুচীতে বক্তব্য রাখেন ঘাটাইলের প্রাথমিক শিক্ষক সাইফুল ইসলাম, গোপালপুরের প্রাথমিক শিক্ষক মো. রেজা ফকির, মধুপুরের প্রাথমিক শিক্ষক আ. আজিজ মিয়া, বাসাইলের প্রাথমিক শিক্ষক বাসেত মিয়া, কালিহাতীর প্রাথমিক শিক্ষক মোসা. শিমু আক্তার, ধনবাড়ির প্রাথমিক শিক্ষক প্রীতি রানী ও গোপালপুরের প্রাথমিক শিক্ষক ওমর ফারুক। 

এসময় সকল প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি