০৯:৫৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৫০ জন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৩ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রোববার সকাল পর্যন্ত জেলায় মোট ৯৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আক্রান্তরা জেলা শহরের হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। জেলা শহরের বাইরে গ্রাম অঞ্চলেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা, মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৫০ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১ জন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ১৯ জন, নাগরপুরে ৯ জন, কালিহাতীতে ৩ জন, মধুপুরে ৪ জন এবং ধনবাড়ী উপজেলায় রয়েছেন ৪ জন।

এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ৮২৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন রোগী। মৃত্যুবরণ করেছেন ১ জন।

তিনি আরও বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন রাখার পরামর্শ দিয়েছেন তিনি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি