১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুঞাপু‌রে নগদ অর্থ ও চাল বিতরণ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৩ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভুঞাপু‌রে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের শাহাদত বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের জন্য নগদ অর্থ ও চাল বিতরণ করা হ‌য়ে‌ছে। 

র‌বিবার (১৩ আগষ্ট) বি‌কে‌লে ভুঞাপুর পৌরসভায় উপ‌জেলার প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড ও পৌরসভার ওয়া‌র্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি সম্পাদ‌কের হা‌তে নগদ টাকা ও চাল তু‌লে দেন গোপালপুর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু এবং ভুঞাপুর উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি বীরমু‌ক্তি‌যোদ্ধা মাসুদুল হক মাসুদ। 

দুইজনই আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচ‌নে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আস‌নের আওয়ামী লী‌গের এম‌পি ম‌নোনয়ন প্রত্যাশী। 

এসময় ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও বীরমু‌ক্তি‌যোদ্ধা মাসুদুল হক মাসুদ যৌথভা‌বে উপ‌জেলার ইউনিয়ন ও ওয়ার্ড পৌরসভার প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপ‌তি সম্পাদক‌কে হা‌তে নগদ ৮ হাজার টাকা এবং চার বস্তা ক‌রে চাল তু‌লে দেন। 

এছাড়া উপ‌জেলার প্রত্যেক সংগঠন‌কেও একইভা‌বে বরাদ্দ দেয়া হ‌য়ে‌ছে। 

এসময় উপ‌স্থিত ছি‌লেন, গোপালপুর পৌরসভার মেয়র র‌কিবুল ইসলাম ছানা, ভুঞাপুর উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি সরন দত্ত, যুগ্ম সম্পাদক সা‌হিনুল ইসলাম তরফদার বাদল, গোপালপুর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস ‌চেয়ারম্যান মীর রেজাউল ক‌রিম, ভুঞাপুর প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান আলিফ নুর মি‌নি, জেলা প‌রিষ‌দের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, পৌর আওয়ামীলী‌গের সভাপ‌তি আব্দুল বা‌ছেত প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি