০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘারিন্দা ইউপি চেয়ারম্যান খোকন আর নেই

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার ৩নং ঘারিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল কমার্স কলেজের প্রতিষ্ঠাতা মো. রুহুল আমিন খান খোকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার(২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। বুধবার (২৯ জানুয়ারি) তার জানাজা নামাজ ও দাফন অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ঘারিন্দা ইউনিয়ন পরিষদ মাঠে তার প্রথম ও বাদ যোহর ঘারিন্দা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। 

দ্বিতীয় জানাযার নামাজে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারীসহ জেলা প্রশাসনের কর্তৃপক্ষ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. রুহুল আমিন খান খোকন টাঙ্গাইল জেলার সদর উপজেলাধীন ঘারিন্দা ইউনিয়নের ঘারিন্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৭ সালের পহেলা জানুয়ারি জন্মগ্রহন করেন। তার বাবা মরহুম হাতেম আলী খান আর মাতা মরহুমা রোকেয়া খানম। তার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন।

মো. রুহুল আমিন খান খোকন ৭ মার্চ ১৯৭৬ সালে লাইলী খানমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি দুই সন্তানের জনক। তার প্রথম সন্তান তোফায়েল আহাম্মেদ সুমন আর ছোট সন্তান তারেক আমিন খান।

তিনি ছাত্র জীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগ এর সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি ঘারিন্দা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি। টাঙ্গাইল সদর উপজেলার দুই বারের সাবেক সহ-সভাপতি। তিনি ১৯৮৩ সালে ঘারিন্দা ইউপি নির্বাচনে প্রথম ইউপি সদস্য নির্বাচিত হন, পরের নির্বাচনেও ইউপি সদস্য নির্বাচিত হন। 

২০০৩ সালে ঘারিন্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে দ্বিতীয় দফায় চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি টাঙ্গাইল কমার্স কলেজ এর প্রতিষ্ঠাতা, টাঙ্গাইল রেডক্রিসেন্ট সোসাইটি ও টাঙ্গাইল ডায়াবেটিকস সমিতির আজীবন সদস্য এবং ঘারিন্দা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি।

এছাড়া তিনি ঘারিন্দা গোরস্থান ও ঈদগাহ মাঠ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এআরটি /এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি