০১:২৯ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, ৫জন রিমান্ডে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৭ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার (৬ আগস্ট) সখীপুর-নাগরপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে শনিবার বিকেলে গ্রেফতার হওয়া ছয় আসামির মধ্যে পাঁচজনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ও সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন। গ্রেফতারের পরের দিনই আসামি মোজাম্মেল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

সোমবার (৭ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সাড়ে ১১টায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনকে আদালতে হাজির করা হয়। রিমান্ড প্রাপ্তরা হলেন- উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক হজরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত মিয়ার ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫)। সমেশ আলীর ছেলে মোজাম্মেল (৩০)।  

ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ও সখীপুর থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, গতকাল রোববার গ্রেফতার হওয়া পাঁচ যুবকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিচারক। আজকে জিজ্ঞাসাবাদের জন্য ওই পাঁচ যুবককে থানা হাজতে আনা হচ্ছে। এরআগে গ্রেফতার হওয়ায় আসামি মোজাম্মেল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন। 
তিনি আরও বলেন, এরই মধ্যে ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ, এর আগে গত ৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে তারা স্বামী-স্ত্রী মিলে উপজেলার কচুয়া এলাকায় চাঁদের হাট কলেজে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার সময় সন্ধ্যার দিকে তাদের পথরোধ করে কয়েকজন যুবক। এসময় তাদের দুইজনকে আটক করে কলেজটির পাশে গজারি বনে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই ৬জনকে আটক করে পুলিশ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি