১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খেলাধুলায় বিজয়ী হওয়া নয়, অংশগ্রহনই বড় কথা-পুলিশ সুপার

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেছেন, ‘খেলাধুলা শিক্ষার একটি অংশ। প্রতিবছর সকলেই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য আগ্রহ হয়ে বসে থাকে। খেলাধুলায় বিজয়ী হওয়া বড় কথা নয়। খেলাধুলায় অংশগ্রহন করাই বড় কথা। 

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সকলেই লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।’ 

রোববার দিনব্যাপী পুলিশ লাইন মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এর আগে তিনি ক্রীড়াবিদদের মার্চ পাস্টের সালাম গ্রহন করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ শারীরিক কসরত উপভোগ করেন। এরপর বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) মো. বেলাল আহম্মেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাসির উদ্দিন, পুলিশ লাইনস্ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খন্দকার। দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া ক্রীড়া পরিচালনা করেন পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. আব্দুল কদ্দুছ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিকা তানজিনা জাহান। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি