০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ খেলার মঞ্চ ভাঙচুর করলেন প্রধান শিক্ষক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত:প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে খেলার মাঠে অতর্কিতভাবে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর এবং ব্যানার ছিঁড়লেন প্রধান শিক্ষক মহীউদ্দিন। ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মরত। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা, খেলার মঞ্চে উপস্থিত থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কটুক্তিমূলক কথাবার্তা ও অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করার অভিযোগ তুলেছেন খেলার আয়োজক কমিটি। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১ টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত:প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। সকাল ১১ টার দিকে খেলা চলাকালীন সময় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন ও কতিপয় শিক্ষক প্রায় ৭০/৮০ জন শিক্ষার্থী নিয়ে মঞ্চের কাছে আসেন। তিনি ফুটবল খেলা বন্ধ করতে বলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বেলাল হোসেন একদল পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খানম বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত:প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন কতিপয় শিক্ষক এবং ৭০/৮০ জন শিক্ষার্থী নিয়ে মঞ্চের কাছে এসে খেলাকে কেন্দ্র করে শিক্ষকদের ভ্যানচালক ও মুর্খ বলে কটুক্তি করেন এবং খেলা বন্ধ করতে বলেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন- কার পারমিশন নিয়ে এই মাঠে খেলা পরিচালনা করছেন। এটা কি ‘ইউএনও’র বাবার মাঠ। এটা আমার মাঠ বলেই মঞ্চ ভাঙচুর ও ব্যানার ছেঁড়েন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান বলেন, ভূঞাপুর সরকারি পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিন হুট করে এসে আমাদের শিক্ষকদের ভ্যান চালক, গন্ড মুর্খ বলে। প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে মঞ্চ ভাঙচুরসহ ইউএনও’কে নিয়ে অশ্লীল মন্তব্য করেন। এমন ঘটনায় তার বিচার দাবি করছি।

অভিযুক্ত ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিন বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দীর্ঘদিন যাবত এ মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছে। খেলা চলাকালীন সময়ে আমাদের ক্লাশ কার্যক্রমে যাতে বিঘ্ন না ঘটে সেটি মাথায় রেখে আমার সাথে সমন্বয় করার কথা। কিন্তু আমাকে না জানিয়েই খেলা চালাচ্ছে। মঞ্চ ভাঙচুর ও ব্যানার ছেঁড়ার অভিযোগ বানোয়াট ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বেলাল হোসেন জানান, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে খেলা পরিচালনার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা ও আমি নিজেই প্রধান শিক্ষককে অবহিত করেছি এবং তাকে সহযোগিতা করতে বলেছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে জানানো হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি