১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

গতকাল রোববার রাত সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল- জামালপুর মহাসড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালপুর উপজেলার কালিমন্দির এলাকার রাশিদুল ইসলাম সোহেল (২৫) ও ঘাটাইল উপজেলার দেওলা বাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকার মামুন হোসেন (২৪)।

পুুলিশ ও স্থানীয়রা জানান, রাশিদুল ইসলাম সোহেল মোটরসাইকেল যোগে ঘাটাইল থেকে গোপালপুর নিজ বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি