১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে এনজিও সমন্বয় পরিষদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। 

শনিবার সকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

মির্জাপুর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ। 

সভা সঞ্চালনা করেন মির্জাপুর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অমলেশ চন্দ্র সরকার। প্রধান অতিথির বক্তৃতায় এমপি খান আহমেদ শুভ বলেন, দেশের মানুষের আর্তসামাজিক উন্নয়নে এনজিওগুলো বিশেষ ভূমিকা রাখছে। মির্জাপুর উপজেলা এনজিও সমন্বয় পরিষদকে নিয়ে সমৃদ্ধ মির্জাপুর গঠনে আগামী দিনে এক সঙ্গে কাজ করবেন বলে তিনি আশ্বাস দেন। সভায় মির্জাপুর উপজেলা বিভিন্ন এনজিও মালিক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি