১২:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের জেলা প্রশাসককে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২১ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও ইফতেখারুল অনুপম, সহ-সভাপতি একরামুল হক খান তুহিন, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সদস্য মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের দপ্তর ও লাইব্রেরি সম্পাদক অরণ্য সম্পাদক। এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। 

এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, যোগদানের ৭ মাসের মধ্যে আমার বদলী হয়েছে। আমি সাংবাদিকদের সব সময়ই আমার ভালো কাজে সাথে পেয়েছি। আমি আরো সময় নিয়ে টাঙ্গাইলকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম। আমার অনেক অসমাপ্ত কাজ রয়ে গেছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি