০৪:০৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সংঘবদ্ধ চোর চক্রের দুই ট্রান্সফর্মার চোর আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২১ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সংঘবদ্ধ ট্রান্সফর্মার চোর চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে জনতা। 

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা খাইটার হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার বেরামুলা গ্রামের আব্দুল বারেকের ছেলে শামীম মিয়া (৩৫), একই জেলার বেলকুচি উপজেলার চালাউবিশপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মিলন (২০)।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে চোরের দল খাটিয়ার হাট এলাকায় পল্লীবিদ্যুতের খুটিতে উঠে ট্রান্সফর্মার চুরি করছিলো। স্থানীয় লোকজন টের পেয়ে চারদিক থেকে ঘেরাও করে দুই চোরকে আটক করতে সক্ষম হলেও কয়েকজন পালিয়ে যায়। আটককৃত দুই চোরকে জনতা শুক্রবার সকালে মির্জাপুর থানা পুলিশে সোপর্দ করে।

পল্লীবিদ্যুতের মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক খালিদ মো. সালাহ উদ্দিন জানান, গত এক বছরে মির্জাপুর ও গোড়াই জোনাল অফিসের আওতাধীন এলাকা থেকে অন্তত ৫২ টি ট্রান্সফর্মার চুরি হয়েছে। 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, সংঘবদ্ধ ট্রান্সফর্মার চোর দলের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি