১১:২৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিএনপির পদযাত্রা কর্মসুচি পালন, আটক ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

কেন্দ্রীয় কর্মসচির অংশ হিসেবে টাঙ্গাইলে পদযাত্রা কর্মসুচি পালন করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের ঈদগাঁ মাঠ থেকে নেতাকর্মীদের বিশাল একটি পদযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের বাগানবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পদযাত্রা চলাকালে সেখান থেকে তিন নেতাকে আটক করেছে পুলিশ । 

আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলা যুবদলের অন্যতম নেতা ও শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনি পাহেলি ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সম্রাট পাহেলি ও মগড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল। 

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামালি শাহিন বলেন, আমাদের চলমান পদযাত্রা থেকে সম্পূর্ণ বিনা উস্কানিতে তিনজনকে আটক করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনের গায়েবী মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমি এই গ্রেফতার তীব্রনিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, পদযাত্রার আশপাশে বিশৃংখলার সৃষ্টির সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পদযাত্রা কর্মসুচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি