১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গর্তের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে গর্তের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার ফুলবাগ চালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার শোলাকুড়ি দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে সোহান (৭), হাগুড়াকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আকাশ (৫) এবং একই গ্রামের হারুনের ছেলে নাঈম (সাড়ে ৪)। 

এ ব্যাপারে ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী বলেন, সম্প্রতি ওই এলাকায় একটি বাড়ির তৈরির জন্য মাটি উত্তোলন করা হয়। পরে সেই জায়গায় গর্তের (ছোট পুকর) তৈরি হয়। বৃষ্টির হলে ওই গর্তে পানি জমে। নিহত ৩ জনই ওই বাড়ির পাশেই খেলাধুলা করেছিলো। খেলাধুলা শেষ করে তারা বাড়ির পাশের ওই গর্তে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে তারা গর্তের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুজি করেও কোন সন্ধান পাচ্ছিলো না। পরে প্রথমে এক শিশুর লাশ ভেসে উঠে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অন্য দুইজনের লাশ উদ্ধার করে। নিহতদের মধ্যে সোহান নানীর বাড়িতে বেড়াতে এসেছিলো।
 
তিনি আরো বলেন, এ ঘটনার পর পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ সুরতহাল করছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি