১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুর ও কালিহাতী উপজেলার ৬টি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর ও কালিহাতী উপজেলার ৬টি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট ব্যালটের মাধ্যমে ৪ টা পর্যন্ত চলবে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারের  উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তাদরে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে নির্বাচনী এলাকায়।এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।

সখীপুর ও কালিহাতী উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন,সাধারণ কাউন্সিলর পদে ১৯৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে  ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে এক লাখ নয় হাজার ১৫৮ জন। 

সখীপুর উপজেলার ৪টি ইউনিয়ন হচ্ছে, কালিয়া, বড়চওনা, হাতিবান্ধা ও হতেয়া-রাজাবাড়ি। কালিহাতী উপজেলার দুইটি ইউনিয়ন হচ্ছে বীরবাসিন্দা ও পারখী। 

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখনও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি সুষ্ঠুভাবেই নির্বাচন শেষ করতে পারবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি