০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল সার্কিট হাউজে ফুল ও ফলের ছাদ বাগান করলেন ডিসি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৬ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সার্কিট হাউজের ছাদ বাগানের কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ছাদ বাগান কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এনডিসি রবিউল ইসলামসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, ছয় তলা বিশিষ্ট নতুন এ সার্কিট হাউসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। যার ফলে আমরা সুযোগ পেয়েছি ছাদ বাগান করার। এক ইঞ্চি জমিও ফাঁকা থাকবে না, তা বাস্তবায়নের লক্ষে বৃক্ষরোপন এবং কৃষি চাষাবাদ করছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী ছাদ বাগানেও আমরা অনেক আগ্রহ হয়েছি। এখানে প্রায় শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে। এ ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল ও ফল রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি