০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে পুরাতন মন্দিরের জায়গা উদ্ধার করলো প্রশাসন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে পুরাতন বেদখলকৃত কালীমন্দিরের জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলার পৌর এলাকাধীন পূর্ব ভূঞাপুর এলাকায় কালীমন্দিরের জায়গা সোমবার (১৬ সেপ্টেম্বর) সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইন উদ্ধার করে হিন্দু সম্প্রদায়ের কাছে দখল বুঝিয়ে দেন। 

জানা যায়, ভূঞাপুর পৌরসভার পূর্ব ভূঞাপুর এলাকায় ১নং খতিয়ানের ১৩৪৫ দাগ নম্বরের ওই জায়গায় আড়াই বছরের পুরাতন কালীমন্দির ছিল। কালীমন্দিরের জায়গা সংলগ্ন জমি ক্রয় করেন জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি। পরে তিনি কালীমন্দিরের জায়গাসহ চতুর্দিকে বাউন্ডারী ও গেট নির্মাণ করে দখলে নিয়েছিল। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন মন্দিরের বেদখল জমিটি উদ্ধারে উদ্যোগ নেন। পরে বেদখল জায়গায় নির্মিত বাউন্ডারী ও গেট ভেঙে দিয়ে জায়গাটি উদ্ধার করা হয়। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইন জানান, উদ্ধারকৃত ৩ শতাংশ জায়গাটির রেকর্ড মন্দিরের নামে ছিল। স্থানীয় এক ব্যক্তি জায়গা বেদখল করেছিল। প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের জায়গা উদ্ধার করা হয়েছে। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি