০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাজী সাহেবের তালগাছে হাজারো মানুষের স্বস্থি

| টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ জুন ২০২৩ | |
, টাঙ্গাইল :

গ্রামের রাস্তার পাশে তাল গাছ, এটা বাংলাদেশের গ্রামীন প্রকৃতির অংশ হলেও এখন আর তেমন একটা চোখে পড়ে না। তবে টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের চাম্বলতলা গ্রামে গেলেই চোখে পড়ে রাস্তার দু’পাশে লাগানো সাড়ি সাড়ি তাল গাছের। যা অপার এক সৌন্দর্য্য ভূমিতে রুপ নিয়েছে।

বেশ কয়েক বছর আগে পারিবারিক রাস্তার পাশে গাছ গুলো রোপন করেন হাজী আব্দুল হাই তালুকদার (মিন্টু)। তিনি বর্তমানে পরিবারের সাথে আমেরিকার ভার্জেনিয়ায় বসবাস করলেও তার রোপন করা সাড়ি সাড়ি তালগাছই এখন হাজারো মানুষের স্বস্থির কারণ হয়ে দাড়িয়েছে। 

বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের অনেক বড় ছাপ পড়েছে বাংলাদেশে। দীর্ঘ দিন পরে আবারো ফিরে এসেছে বজ্রপাত নামের নতুন আতংক। প্রায় প্রতিদিনই দেশের কোন না কোন অঞ্চলে বজ্রপাতের আঘাতে মৃত্যু বরণ করছে অনেকেই। তবে হাজী আব্দুল হাই তালুকদার (মিন্টু) এর তালগাছ গুলো এক দিকে গ্রামের প্রাকৃতিক সৌন্দয্য বৃদ্ধি করেছে অন্যদিকে স্থানীয়দের বজ্রপাত থেকে রক্ষার কবজ হয়ে দাড়িয়ে আছে। তাই খুশি স্থানীয়রা।

জানা যায়, তিনি দেশে না থাকলেও তার ভাতিজা জিল্লুর রহমান বিপু তালুকদার বর্তমানে চাচার রেখে যাওয়া তাল বাগান, মাদ্রাসা ও স্কুলের রক্ষণাবেক্ষণ করছেন।

তবে তার মত সবাই বেশি বেশি তাল গাছ রোপনে এগিয়ে এলে বৈরি আবহাওয়ার মধ্যেও প্রাণহানি কমবে বলে মনে করেন স্থানীয়রা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি