০১:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

থানায় পাঠাগার স্থাপন করলেন ওসি

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১২ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

মানব সভ্যতার ইতিহাস, বই পড়ার মাধ্যমে জ্ঞান আহরণের একমাত্র সহজ পন্থা। সেই জ্ঞান আহরণের আধার হলো পাঠাগার।  গ্রামগঞ্জ বা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সরকারি, বেসরকারি, ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে এ পাঠাগার স্থাপন করা হয়েছে। ব্যতিক্রমী হলেও এবার জ্ঞান অর্জনের পাঠাগার স্থাপন করা হয়েছে থানার ভিতর। এমনই এক উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

মুক্ত পাঠাগারে শিশু কিশোরদের বই থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, বিনোদন, রাজনীতি, অর্থনীতি, উপন্যাস, প্রবন্ধ, রচনা সমগ্র, জীবনী, ছোট গল্প, কবিতা, ভাষাতত্ত¡, খেলা-ধুলা, দেশি-বিদেশি গুণী ব্যক্তিদের লেখা নানা ধরণের বই বিজ্ঞানসহ সাহিত্যের প্রায় সকল শাখার শতাধিক বই রয়েছে এই পাঠাগারে। এছাড়াও স্থানীয় লেখকদেরও বিভিন্ন ধরণের বই সংগ্রহে রয়েছে।

জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে ছায়া নীড় নামে একটি সামাজিক সংগঠনের সৌজন্যে ওসি ফরিদুল ইসলাম থানার ভিতর এক কোণায় ‘ভূঞাপুর থানা মুক্ত পাঠাগার’ স্থাপন করেন। মূলত থানায় নানা ধরণের লোকজন সেবা নিতে আসে। অনেক সময় তাদের অপেক্ষা করতে হয়। অপেক্ষার সময়টুকু সেবাগ্রহীতারা যাতে বই পড়ে অপেক্ষার সময় পার করতে পারেন। সে লক্ষ্যেই থানার ভিতরে এমন একটি পাঠাগার স্থাপন করেছেন থানা কর্তৃপক্ষ।

সামাজিক সেবামূলক ‘ছায়া নীড়’ নামে একটি সংগঠনের সৌজন্যে ওসি ফরিদুল ইসলাম তার বর্তমান কর্মস্থল ‘ভূঞাপুর থানা মুক্ত পাঠাগার’ স্থাপন করেছেন। এতে থানার ভেতরে সেবাগ্রহীতারা সেবা নিতে এসে অপেক্ষারত লোকজন থানার ভিতরে মুক্ত পাঠাগার থেকে যেকোন ধরণের বই সংগ্রহ করতে পারছেন। এ ছাড়াও রেজিস্টার খাতায় এন্ট্রির মাধ্যমে বাড়িতে নিয়ে বই পড়ার সুবিধা রয়েছে এই পাঠাগারে। 

থানায় সেবা নিতে আসা রফিকুল ইসলাম রবি ও শেখ রুবেল বলেন, থানায় ওসির স্যারের সাথে একটি বিষয়ে আলোচনা করতে আসি। তখন দেখি তিনি একটা কাজে ব্যস্ত। পরে অফিসের এক কোণায় চোখ যায়, দেখি ভ‚ঞাপুর থানা মুক্ত পাঠাগার। অপেক্ষারত সময়ে সেখান থেকে ’ভূঞাপুরের ইতিহাস ও মুক্তযুদ্ধ’ এবং ‘ভাষার প্রতি ভালবাসা’ নামক বই সংগ্রহ করে পড়ি। আমরা সত্যিই মুগ্ধ থানার ভিতর এমন একটি পাঠাগার স্থাপন করায়।

এ বিষয়ে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সৃজনশীল জাতি গঠনে পাঠাগারের গুরুত্ব অপরিসীম, সে লক্ষ্যে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় ও ছায়া নীড় নামে একটি সংগঠনের সৌজন্যে ভূঞাপুর থানা মুক্ত পাঠাগার স্থাপন করি। থানায় সেবা নিতে আসা লোকজন এখানে তাদের পছন্দের বই পড়তে পারবেন। এছাড়া বই ফেরত দেওয়ার শর্তে বাড়িতে নিয়ে পড়ার সুযোগ রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি