১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্দুর রউফকে।

মঙ্গলবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন এবং সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে দায়িত্ব দেয়া হয়।  

সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করায় কমিটির সিনিয়র সহসভাপতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় বলে ওই পত্রে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য ২০২২ সালের ৯ অক্টোবর সম্মেলনের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। দলের গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি গুরুত্বপুর্ণ দুই পদে থাকতে পারবেন না। এ কারণে আবুল কালম আজাদ সিদ্দিকী উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে কেন্দ্রীয় বিএনপির নিকট পদত্যাগ পত্র জমা দেন। সেই পদত্যাগ পত্র গৃহিত হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি উপজেলা বিএপির প্রথম সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছেন। 

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর এডভোকেট আব্দুর রউফ বলেন, ৯০ সালে ছাত্র নেতৃত্ব দিয়ে স্বৈরাচার সরকাকে হটিয়েছি। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালম আজাদ সিদ্দিকীর দিক নির্দেশনায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠায় যে আন্দোলনের ডাক দিয়েছেন সেই আন্দোলন সফল করতে কাছ করে যাবেন বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি