১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রদল নেতার স্মরণ সভায়

জালেম সরকারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে-সাঈদ সোহরাব 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদসোহরাব বলেছেন, আন্দোলনের মাধ্যমে এই জালেম সরকারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। রোববার বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা হাজী মুহাম্মদ মহসীন হল শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফরহাদ আহমেদ রাজনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

মির্জাপুর পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠুর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সদস্য মো. জাহিদ হাসান, মির্জাপুর পৌর বিএনপি নেতা খন্দকার মোবারক হোসেন, হাজী সোহরাব হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক মো জাহাঙ্গীর আলম মৃধা, সদস্য সচিব উথান খান ও ফরহাদ হোসেন রাজনের বড় ভাই বিএনপি নেতা মো. শাজাহান সিরাজ প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা যব দলের যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান শাহিন। 

প্রধান অতিথি সাইদুর রহমান সাঈদ সোহরাব তাঁর বক্তৃতায় আরও বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের কেঙ্গারু কোর্টে যখন দেশনেত্রী খালেদা জিয়াকে বিচারের জন্য নিয়ে আসতেন। রাজন সম্মুখভাগে থেকে খালেদা জিয়ার মুক্তির মিছিলে নেতৃত্ব দিয়েছেন। সেকারণে তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলে রাখা হয়। আজ রাজন আমাদের মাঝে নেই। তার শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে এই জালেম সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। 

পরে ইফতারের পূর্বে রাজনের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি