১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বিজ্ঞান ক্যাম্প এক মুঠো বিজ্ঞান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে গড়বো বিজ্ঞানী সাজাবো বাংলাদেশ কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহনে দুইদিন ব্যাপি বিজ্ঞান ক্যাম্প এক মুঠো বিজ্ঞান অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) এই কর্মশালার আয়োজন করে। 

বুধবার উপজেলা সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই বিজ্ঞান ক্যাম্প হয়েছে। এর আগে মঙ্গলবার বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীকে বাছাই করে হাতে কলমে বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী দিনের বিজ্ঞান ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) পরিচালক অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন প্রমুখ।

অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা তাঁর বক্তব্যের পুরোটা সময় শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং দুইদিনের বিজ্ঞান ক্যাম্পে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ প্রদান করেন।

বিজ্ঞান ক্যাম্পের সমাপনী দিনে উপজেলার দশটি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। তারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিজ্ঞান বিষয়ে জানার সুযোগ পায় বলে জানান সিএইচআরএফ মির্জাপুর ফিল্ড অফিসের ইনচার্জ মোহাম্মদ শামীম হাসান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি