১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা হয়েছে। 

মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ’র পক্ষে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানা পুলিশের পক্ষে সহকারী পুলিশ সুপার মুনসুর মুসা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি নিরঞ্জন পালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে ৭ মার্চ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সহকারী পুলিশ সুপার মুনসুর মুসা, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান প্রমুখ। 

৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন। ১৯৭১ সালের অগ্নিঝরা এই দিনে বাংলাদেশের স্বাধীনতার মহতী কাব্যের কবি শোনান তার অমর কবিতাখানি। তার বজ্র কণ্ঠের নিনাদে বাংলার আকাশে-বাতাসে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা, যার অঙ্গুলিহেলনে গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র। লাখ লাখ মানুষের গগনবিদারী ¯েøাগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পতপত করে উড়েছিল বাংলাদেশের মানচিত্রখচিত লাল-সবুজের পতাকা। উত্থিত হয়েছিল শপথের লাখো বজ্র মুষ্টি। তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাখো জনতার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। উত্তাল জনসমুদ্রে বজ্র কণ্ঠে হেঁকেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি