০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে আবার ১১ জুয়াড়ি গ্রেফতার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

গোপালপুরে ৫ জুয়াড়িকে জেল হাজতে পাঠানোর পর এক দিনের ব্যবধানে আবারো ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে হাদিরা ইউনিয়নের চাতুটিয়া পশ্চিমপাড়া থেকে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- চাতুটিয়া গ্রামের ইছাহাক আলীর ছেলে মারুফ (৩০), আজমত আলীর ছেলে  খলিল (২৫), তোতা মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৫), মিনহাজ আলীর ছেলে হযরত আলী (৫০), মজিবর রহমানের ছেলে সেজনু (২৫), আইয়ুব আলীর ছেলে আনিছুর রহমান (৫০), কোরবান আলীর ছেলে মিনহাজ (৫০), এলাহির ছেলে লেবু মিয়া (৫৫), পাকুটিয়া গ্রামের কিতাব আলীর ছেলে জাহাঙ্গীর (৫৫), এবং কড়িয়াটা দক্ষিণপাড়ার আঃ মজিদের ছেলে বাদল (৪৫) ও মোশারফের ছেলে মঞ্জু মিয়া (৪০)। এর একদিন আগে পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকার জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।

থানার এস আই মাসুদুর রহমান জানান, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাদিরা ইউনিয়নের চাতুটিয়া পশ্চিমপাড়া লেবু মিয়ার বসত ঘরে কতিপয় ব্যক্তি টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়েছে। পরে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে ওই আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।  

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় তিনি গোপালপুর উপজেলায় মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি