১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চার খুনসহ একাধিক মামলার আসামী মজনু গ্রেফতার

| টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলার চারটি খুনসহ ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক সন্ত্রাসী মো. মজনুকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত মোঃ মজনু মিয়া (৪২) টাঙ্গাইল সদর উপজেলার খোর্দ্দ যোগনী গ্রামের আয়নাল হক এর ছেলে।

শুক্রবার (৩ মার্চ) দিনগত রাতে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজনুর বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ একটি ডাকাতি এবং একটি অস্ত্র মামলা রয়েছে। ওই মামলা গুলোতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানাধীন সায়দাবাদ এলাকা হতে টাঙ্গাইল জেলার চারটি খুনসহ ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক সন্ত্রাসী মো. মজনুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মজনু এলাকায় বিভিন্ন সময়ে চাঁদাবাজি সহ সন্ত্রাসী নাশকতা, খুন, অপহরণ, ধর্ষণসহ নানাবিধ অপরাধে জড়িত ছিল। মজনুর বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ একটি ডাকাতি এবং একটি অস্ত্র মামলা রয়েছে। ওই মামলা গুলোতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে পালিয়ে ছিল গ্রেফতারকৃত মজনু। 

আসামীকে আদালতে সোপর্দ করতে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি