০৭:০৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পড়ে গ্রামবাসির সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের হত্যা মামলার আসামি ও গামছা থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হেকমত সিকদারের আওয়ামীলীগের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের পড়ে রাস্তা অবরোধ করেছেন ইউনিয়নবাসী।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘাটাইল উপজেলার সাগরদীঘি চৌরাস্তা এলাকায় শতাধিক নারী-পুরুষ এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সাগরদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহŸায়ক জিন্নত আলি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাবিবুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত শিকদার, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক আনছার আলী, সাগরদিঘী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম শহিদ, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহাদাৎ সিকদার, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো, হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে হত্যা মামলার আসামি ও বনদস্যু হেকমত সিকদারকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে।  এছাড়াও চিহ্নিত বিএনপি নেতা মো. চাঁন মাহমুদ মনির গংদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর প্রতিবাদও জানান তারা।

দলীয় প্রধান শেখ হাসিনার কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন তারা।

সভায় উপস্থিত ছিলেন- ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি শামস্ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য মো. রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি