০১:৩৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ছাপড়া ঘরের পাঁইড়ের সাথে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ঘোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই এলাকার পুণ্য দাসের মেয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী মুক্তি (১৫)।

কিশোরীর বাবা পুণ্য দাস জানান, মেয়েটিকে শিশুকাল থেকে তার ছোট খালা লালন পালন করতো। সকালে কিস্তি দিয়ে হাঁস পুকুরে দিতে যায়, আসতে দেরি হওয়ায় খোঁজ করতে থাকি। প্রতিবেশী এক বাচ্চা তাকে পাশের একটি ফাঁকা বাঁড়ির ছাপড়া ঘরের বাহিরের দিকে পাঁইড়ের সাথে ওড়না দিয়ে ঝুলতে দেখে খবর দেয়। আমার শ্বাশুরি গিয়ে আহাজারি করে চিৎকার করলে সবাই গিয়ে তাকে নামিয় বাড়িতে আনতে আনতেই মারা যায়।

কালিহাতী থানার উপ-পরিদর্শক রুপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে এটা আত্মহত্যাই মনে হচ্ছে, শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। একটি অপমৃত্যু মামলা হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি