১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে-সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | |
টাঙ্গাইলে সেনাবাহিনীর অপারেশন কভিড শিল্ড পর্ব-২ এর আওতায় টহল কার্যক্রম পরিদর্শন করেন সেনা প্রধান এসএম শফি উদ্দিন আহমেদ ওএসসি, এনডিইউ, পিএসসি।  ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সেনা প্রধান এসএম শফি উদ্দিন আহমেদ ওএসসি, এনডিইউ, পিএসসি। 

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইলে সেনাবাহিনীর অপারেশন কভিড শিল্ড পর্ব-২ এর আওতায় টহল কার্যক্রম পরিদর্শনকালে এ সব কথা বলেন তিনি ।

এ সময় তিনি বলেন, চলমান লকডাউনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিসহ সকলের সাথে মিলে সেনাবাহিনী অত্যন্ত ভালোভাবে কাজ করেছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলে আমরা করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আমরা যদি সবাই মিলে এভাবে কাজ না করতাম এই পরিস্থিতি আরো খারাপ হতে পারতো। এখনও ভালো হয়নি। আমি দৃঢ ভাবে বিশ্বাস করি আমরা সবাই একসাথে কাজ করলে এবং জনগণ যদি সচেতন থাকে তবে পরিস্থিতি অনেক উন্নতি হবে।

এর আগে তিনি হেলিকপ্টারযোগে টাঙ্গাইল স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে সেনা কর্মকর্তাদের নিয়ে শহরের নিরালামোড় ও ভিক্টোরিয়া রোডে টহলরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন ও কুশল বিনিময় করেন। 

এ ছাড়াও তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সাথে চলমান লকডাউনের বিষয়ে কথা বলেছেন। 

এ সময় উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশন এর জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ৯৮ সংমিশ্রিত বিগ্রেড বিগ্রেডিয়ার জেনারেল এস এম আসাদুল হক পিএসসি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি