০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শ্মশানঘাটের রাস্তা ও সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ জুলাই ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ সংলগ্ন সুতী কীর্তনখোলা মহা শ্মশানঘাটে যাতায়াতের রাস্তা ও সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক ও পৌরমেয়র রকিবুল হক ছানা এর উদ্বোধন করেন।

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত জানান, কয়েক যুগ পূর্বে প্রতিষ্ঠিত এ মহাশ্মশান ঘাটটি নানা সমস্যায় জর্জরিত। এতে মন্দির, শবদেহ রাখার ঘর, বার্নিং প্লেস, সীমানা প্রাচীর ও মরদেহ নেওয়ার কোন রাস্তা নেই। যুগ যুগ ধরে নিদারুণ কষ্টে এখানে স্থানীয় হিন্দুরা মৃতদেহ সৎকার করে আসছে। প্রতি ভরাবর্ষায় দু’টি মরদেহ শ্মশানঘাটে নিতে অবর্ণনীয় সমস্যায় পড়তে হয়। 

খবর পেয়ে পৌরমেয়র শ্মশানে যাতায়াতের সুবিধার্থে বৈরাণ নদীর উপর সাঁকো নির্মাণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মনির, নাসির উদ্দিন, মহিলা কাউন্সিলর রাবেয়া সুলতানা, প্রভাষক উদয় চন্দ্র পালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি