০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এলেঙ্গায় ৪ শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

এম আর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ জুন ২০১৬ | | ১৮১
, টাঙ্গাইল :

ঈদ উপলক্ষে ঘরমূখো মানুষকে নিরাপদে ঘরে পৌছে দিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় বৃহস্পতিবার দিনব্যাপী রাস্তার পাশে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

অভিযানে প্রায় ৪’শতাধিক অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার এলেঙ্গায় রাস্তার পার্শে প্রায় ৪শতাধিক অবৈধ দোকানসহ বিভিন স্থাপনা বসিয়ে রাস্তা দখল করে রেখেছে। এতে করে মহাসড়কের এলেঙ্গা বাসষ্টান্ডে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হয়ে নানা ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ।

জন সাধারণের মৌখিক ও লিখিত অভিযোগের ভিত্তিতে এবং টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্দেশক্রমে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ ভূমি ও ইমারত (দখল পূনরুদ্ধার) অধ্যাদেশ আইনের ১৯৭০/৫এর ২ধারা মোতাবেক এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় প্রায় ৪’শতাধিক অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পরবর্তিতে এই অভিযান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি