১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে মৃত্যু ৫, শনাক্ত ২৫৬

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। 

অপরদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৫৬ জন। শনাক্তের হার শতকরা ২৭ দশমিক ৭০ ভাগ। এছাড়া জেলায় মোট শনাক্তের হার ২১.৯৬ ভাগ।

মঙ্গলবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

তিনি জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৯২৪ টি নমুনা পরীক্ষায় ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ১৪৯ জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৯ জন। মোট মৃত্যু সংখ্যা ২০৫ জন।

জেলার হাসপাতাল গুলোতে করোনা শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১১০ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬৫ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন আর মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৭ জন। 

জেলায় বর্তমানে আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭৫৫ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি