০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে মৃত্যু ৪, শনাক্ত ১০১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৩ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৯৬ ভাগ।

শুক্রবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান।

তিনি জানান, টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৩৭৯ টি নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৯৬ ভাগ। এছাড়াও করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬৯ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৫৮৪ জন। মোট মৃত্যু ১৯৭ জন। 

তিনি আরো জানান, জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১২২ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৭৩ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬জন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২৩ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৫৬৬ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত মৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭১ জন, নাগরপুরে ২জন, দেলদুয়ারে ১৬জন, সখীপুরে ১৩জন, মির্জাপুরে ১৭, বাসাইলে ১১জন, কালিহাতীতে ২৪জন, ঘাটাইলে ১৭জন, মধুপুরে ৪জন, ভূঞাপুরে ৯জন, গোপালপুরে ৯জন আর ধনবাড়ী উপজেলায় ৪ জন।

আক্রান্ত টাঙ্গাইল সদর উপজেলায় ৫ হাজার ৩৪৬, মির্জাপুরে ১ হাজার ২৪৪জন, নাগরপুরে ২৪১জন, দেলদুয়ারে ৬১৩জন, সখীপুরে ৬৩৬জন, বাসাইলে ৩৪৯জন, কালিহাতীতে ১০৭জন, ঘাটাইলে ৯০০জন, মধুপুরে ৭১৯জন, ভূঞাপুরে ৪৯৫জন, গোপালপুরে ৫০৮জন আর ধনবাড়ী উপজেলায় ৩৪২ জন।

আর সুস্থ হয়েছে সদর উপজেলায় ২ হাজার ৩০৮জন, নাগরপুরে ১৬৮জন, দেলদুয়ারে ২০৫জন, সখীপুরে ৩৩৪জন, মির্জাপুরে ৮৪১জন, বাসাইলে ২১০জন, কালিহাতীতে ৬৮৪জন, ঘাটাইলে ৫৮৪জন, মধুপুরে ৪১২জন, ভূঞাপুরে ২৭৯জন, গোপালপুরে ৩৩৮জন আর ধনবাড়ী উপজেলায় ১১৭ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি