০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর দিলেন এমপি হেনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ | |
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর দিলেন এমপি হেনা। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দুটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য খ. মমতা হেনা লাভলী। তিনি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমানের কাছে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন হস্তান্তর করা হয়।

খ. মমতা হেনা লাভলী বলেন, ‘টাঙ্গাইলকে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। সে জন্য ব্যক্তিগত তহবিল থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দুটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দিয়েছি। মেশিনটি বাতাস থেকে ২১ শতাংশ অক্সিজেন নিয়ে শতভাগ অক্সিজেন সরবরাহ করতে পারে।’

এ সময় টাঙ্গাইল প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি